
সাতক্ষীরা সদর উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে ১১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে সীমান্তের কেড়াগাছি মজুমদার
খাল
থেকে ১১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য চার লাখ ৪০ হাজার
টাকা বলে বিজিবি জানায়। তবে এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন অফিসার আনোয়ারুল মাজহার জানিয়েছে ভারতীয় এসব
ফেন্সিডিল উদ্ধারে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ