
প্রায় দেড়শ কোটি মানুষের দেশ ভারতে সন্ত্রাসের চেয়ে প্রেম ও অবৈধ যৌন সম্পর্ককেই সবচেয়ে বড় ঘাতক বলে চিহ্নিত করেছেন দেশটির অপরাধ বিশেষজ্ঞরা। অন্যান্য বিষয়ের চেয়ে এই দুটি কারণেই ভারতে বেশি হত্যাকাণ্ড ঘটে বলেও জানিয়েছেন তারা।
এক পরিসংখ্যানে দেখা গেছে গত বছর দেশটিতে বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ তালিকায় প্রথম অবস্থানে আছে ব্যক্তিগত বিরোধ ও দ্বিতীয় অবস্থানে আছে সম্পত্তি নিয়ে বিরোধ। ঠিক এর পরেই অবস্থান নিয়েছে প্রেম ও অবৈধ যৌনতা। বিশেষ করে অন্ধ্র ও উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও পাঞ্জাবসহ দেশটির সাতটি রাজ্যে এই কারণগুলোতেই গত বছর বেশি হত্যাকাণ্ড ঘটেছে।
এ বিষয়ে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো প্রকাশিত তথ্যে দেখা যায়, গত বছর ভারতে মোট ১৩ হাজার ৪৪৮টি হত্যাকাণ্ডের মধ্যে পেছনে ৩ হাজার ৮৭৭টিই ঘটেছে ব্যক্তিগত শত্রুতার জেরে। এছাড়া ৩ হাজার ১৬৯টি হত্যাকাণ্ডের পেছনে সম্পত্তি নিয়ে বিরোধ ও ২ হাজার ৫৪৯টি হত্যাকাণ্ড ঘটেছে প্রেমঘটিত ও যৌনতার জেরে।
এ বিষয়ে রাজ্যভিত্তিক তথ্য আরো কৌতুহলউদ্দিপক। যেমন শুধুমাত্র প্রেমঘটিত কারণ ও যৌনতার কারণে গত বছর অন্ধ্র প্রদেশে ৪৪৫টি, উত্তর প্রদেশে ৩২৫টি, মহারাষ্ট্রে ২৫৪টি, পাঞ্জাবে ৮৩টি, জম্মু ও কাশ্মীরে ১১টি, হীমাচলে ১০ ও নাগাল্যান্ডে ২টি হত্যাকাণ্ড ঘটেছে। তবে এক্ষেত্রে সব রাজ্যকে টেক্কা দিয়েছে তামিলনাড়ু। ওই রাজ্যে প্রেম ও যৌন সম্পর্কের জেরে প্রাণ গেছে মোট ২৯১ জনের। এছাড়া গুজরাটে ১১৬ জন ও খোদ রাজধানী দিল্লীতে এই কারণে ৫৪টি হত্যার ঘটনা ঘটেছে।
হরিয়ানা পারিবারিক সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ডের জন্য বিখ্যাত হলেও প্রেমঘটিত কারণও কম যায় না। এ কারণে গত বছর এ রাজ্যে প্রাণ গেছে কমপক্ষে ৫০ জনের ও ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে ২১৮টি হত্যার ঘটনা।
তবে এ ক্ষেত্রে হয়তো খানিকটা পিছিয়েই আছে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কেরালা। সেখানে প্রেমের দেবতার অনাহুত থাবায় প্রাণ গেছে মাত্র ৩টি। এছাড়া রাজস্থান এবং পশ্চিমবঙ্গেও প্রেমের থাবা পড়েছে খানিকটা কমই। উভয় রাজ্যেই এ কারণে হত্যাকাণ্ড ঘটেছে ৩৯টি করে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ