শুক্রবার সকালে আড়পাড়া ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের এক জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ রাইজিংবিডিকে জানান, শুক্রবার সকালে আড়পাড়া ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের জঙ্গলে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসি থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধ করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ