পাকিস্তানের খাইবারপাখতুন খাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পেশোয়ারের কিসা খাওয়ানি বাজার এলাকার
কোহানি গেটে একটি চার্চের পাশে রোববার এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সাপ্তাহিক প্রার্থনা শেষ করে বের হওয়ার সময় আত্মঘাতী হামলাকারী নিজেদের উড়িয়ে দেয়। বিস্ফোরণের সময় চার্চে পাঁচশ’ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বিস্ফোরণের কারণে আশেপাশের কয়েকটি ভবনের জানলার কাঁচ ভেঙে গেছে। হামলার পর নিরাপত্তাকর্মীরা ওই এলাকা ঘিরে রেখেছে।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে হতাহতদের স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ২৫ জন নিহত ও ৫৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। সূত্র: ডন, জিও নিউজ
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন