ইন্দ্রজিৎ রায়,যশোর প্রতিনিধিযশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম (২৭) কে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জামায়াত বিএনপির সমর্থকরা। বুধবার রাতে পিটিয়ে জখম করা হলে প্রথমে যশোর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত আমিরুল ইসলাম উপজেলার বন্দুলীতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের বাসিন্দা ও নিহতের বন্ধু ওয়াদুদুর রহমান জানান, আমিরুল বুধবার রাত ৮টার দিকে উপজেলার বন্দুলীতলা বাজারে একটি চায়ের দোকানে বসে ছিল। এসময় স্থানীয় জামায়াত বিএনপির সমর্থক কালাচাঁদ ও মিয়া চাঁদের নেতৃত্বে ৪/৫ জন এসে আমিরুলের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থর অনবতি হলে চিকিৎসকরা ঢাকা নেয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার ঢাকায় নেয়ার পথে সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়েছে।
হত্যার বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে কাউকে আটক করা যায়নি।


0 মন্তব্যসমূহ