প্রতিদিন শত মিনিট হেঁটে যে পরিমাণ ওজন কমানো যায়, এর চেয়েও কম সময়ে ওজন কমানো সম্ভব যদি জীবনপদ্ধতি পাল্টানো যায়। কিছু সফল উপায় উল্লেখ করা হলো, যেগুলো খুব দ্রুত চর্বি পোড়াতে আপনাকে সাহায্য করবে।* পছন্দের জুসের সঙ্গে অর্ধেক গ্লাস খাবার পানি মিশিয়ে খান।
* হাঁটতে যাওয়ার আগে গ্রিন টি খান। এটি শরীরকে ফ্যাটি এসিড মুক্ত করে সহজেই চর্বি পোড়াতে সাহায্য করবে পলিফ্যানোল (অ্যান্টি-অক্সিডেন্ট কম্পাউন্ড) গ্রিন টি ক্যাফেইনের সঙ্গে মিলে ক্যালোরি তাড়াতাড়ি বার্ন করতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।
* শরীরে পানি বাড়ান। বড় একটা পানির বোতল সব সময় সঙ্গে রাখুন যেন ঘন ঘন পানি খেতে পারেন, তাতে ক্ষুধা কম লাগবে।
* খাবার জিনিস অল্প কিনবেন, তাহলেই অল্প খাওয়া হবে। জরিপে দেখা গেছে, বেশি কিনলেই বেশি খেতে ইচ্ছা করে।
* দিনে অন্তত পাঁচবার পরিমিত খেলে ৩০০ ক্যালরি পর্যন্ত ওজন কমানো সম্ভব।
* মাখন বাদ দিয়ে পাউরুটি অলিভ অয়েলে ভেজে খেলে ওজন কমবে।
* বিভিন্ন ধরনের সিরিয়াল, ওট কিংবা কর্নফ্লেক্স শরীরে ফাইবারের চাহিদা পূরণ করে, ক্যালোরিও কমাতে সাহায্য করবে।
* ডাক্তারের কাছ থেকে জেনে নিন আপনার থাইরয়েড প্রবলেম রয়েছে কি না। সাধারণত প্রতি ১২ জন মহিলার মধ্যে একজনের এই সমস্যা থাকে। এটি ওজন কমাতে বাধা সৃষ্টি করে।
* প্রতিদিন যা যা খাবার খান, এর একটি তালিকা করুন। তাহলেই ভারী খাবারগুলো বাদ দিতে পারবেন।
* প্রচুর সালাদ খাওয়া শুরু করুন, যা আপনার ক্যালরি কমাতে
সাহায্য করবে অনেকখানি।
* হালকা খাবার বেশি খেয়ে পেট ভরিয়ে ফেলতে পারেন যেমন- কমলা, আঙুর, রান্না করা পালং শাক, ব্রকোলি ইত্যাদি।
* মেন্যুতে বেশি বেশি মাছ যোগ করার চেষ্টা করুন। মাছে আছে ওমেগা থ্রি, যা ওজন কমাতে সাহায্য করে।
* ডায়েট করার সময় লক্ষ রাখবেন যেন শরীরের জন্য ক্ষতিকর খাবারগুলো মেন্যু থেকে বাদ দেওয়া হয়। যেমন- রেডমিট, ভাজাপোড়া, আইসক্রিম, চকোলেট, জাংক বা ফাস্ট ফুড ইত্যাদি।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ