কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়ার তিন বছর পর দেশে ফিরে এসেছে তিন নারী। এসময় মায়ের সাথে থাকা এক শিশুকেও ফিরিয়ে আনা হয়েছে। সোমবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মানবাধিকার সংগঠন রাইটস যশোর ওই চারজনকে ফিরিয়ে আনে। এ সময় বিজিবি ও বিএসএফসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, এসব ভিকটিমকে পাচারকারীরা ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় তিন বছর আগে ভারতের বেঙ্গালোরে নিয়ে যায়। সেখানে নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার পর স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং সংলাপ তাদেরকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে। বিষয়টি জানতে পেরে রাইটস যশোর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে চার ভিকটিমকে দেশে ফিরিয়ে আনার যাবতীয় প্রস্ততি সম্পন্ন করে। ফিরে আসা ভিকটিমদের বাড়ি যশোর জেলার বিভিন্ন এলাকায়।
সংগঠনের পক্ষ থেকে এসব ভিকটিমকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিনয় কৃষ্ণ মল্লিক। Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন