এক মাস ধরে ওয়াইফাই ইন্টারনেট সংযোগবিহীন রয়েছে দেশের প্রথম ডিজিটাল উপজেলা
মনিরামপুর। সক্ষমতার এদিকে দ্রুতগতির ওয়াইফাই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডিজিটাল কার্যক্রমের আওতায় আনা উপজেলার ৩৩টি সরকারি দফতরের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। মুখ থুবড়ে পড়েছে ই-সেবা কার্যক্রমও। পাশাপাশি সার্ভিস না দিলেও ওয়াইফাই ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে বিটিসিএলের ভৌতিক বিল।
উপজেলা পরিষদ ভবনে অবস্থিত ই-সেবা কেন্দ্রের উদ্যোক্তা মিতা ঘোষ জানান, তারা বিকল্প উপায়ে বেসরকারি মোবাইল কোম্পানির মডেম ব্যবহার করে কাজ চালানোর চেষ্টা করছেন। কিন্তু কম গতিসম্পন্ন হওয়ায় তাদের কাজ শেষ করতে বেগ পেতে হচ্ছে। অন্যদিকে ব্যক্তিগত মডেম ব্যবহার করায় ব্যয় বাড়ছে; কমছে আয়।
একজন স্কুলশিক্ষক জানান, ইন্টারনেটে কম গতির কারণে তারা সময়মতো কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। ফলে শিক্ষার্থীদের ফরম পূরণসহ বিভিন্ন কাজে এ উপজেলার মানুষকে ছুটতে হচ্ছে জেলা সদরে।
শিগগির এ সমস্যার সমাধান হবে বলে উল্লেখ করে উপজেলার ডিজিটাল কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালনকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ মোল্যা জানান, উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিটিসিএলকে বারবার তাগিদ দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা কয়েক দফা সেখানে ঘুরে গেলেও এখনো পর্যন্ত সংযোগ পুরোপুরি চালু করতে পারেননি।
তুলনায় অতিরিক্ত সংযোগ প্রদানই এ পরিস্থিতির জন্য দায়ী বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হলেও সমস্যার সমাধান হয়নি দীর্ঘ এক মাসেও।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ