ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় কৃষিমন্ত্রীর সমাবেশস্থল থেকে সাদ্দাম হোসেন নামে এক শিবির নেতাকে
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার আকবর হোসেন জানান, ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় আওয়ামী লীগের সমাবেশস্থল থেকে সাদ্দামকে আটক করে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, বিকেল ৪টা থেকে ঝিনাইদহ পায়রা চত্বরে জেলা আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত গণসংযোগ সমাবেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও প্রাণী সম্পাদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ডাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম কামাল হোসেন উপস্থিত রয়েছেন।
আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়নের (র‌্যাব- ৬) সদস্যরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। সাদ্দাম কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানা গেছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন