ই-টিআইএন’র জনপ্রিয়তা বাড়ছে করদাতাদের নিকট। আধুনিক এই পদ্ধতিতে নতুন করদাতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে খুলনা কর অঞ্চল অফিস সূত্রে। সূত্র জানায়, জুলাই ও আগষ্ট মাসে খুলনা কর অঞ্চলে ই-টিআইএন পদ্ধতিতে
রেজিষ্ট্রেশন করেছেন ২০ হাজার কর দাতা। তার মধ্যে পুরনো করদাতা রয়েছেন ১৬ হাজার ও নতুন করদাতা হচ্ছে ৪ হাজার।
এ
ব্যাপারে খুলনা কর অঞ্চলের সহকারি কর কমিশনার মীর রেজোয়ানুল আবেদ বলেন,
সরকার করদাতাদের সুবিদার্থে আধুনিক প্রযুক্তি সম্পন্ন নানা ধরনের কর্মসূচী
গ্রহণ করেছে। ই-টিআইএন পদ্ধতিও তার একটি। ই-টিআইএন পদ্ধতির মাধ্যমে একজন
করদাতা খুব সহজে অনলাইনে কর পরিশোধ করতে পারে। এ কারনেই ই-টিআইএন পদ্ধতির
জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
তিনি
আরো বলেন, সরকারের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহনের ফলে খুলনা কর অঞ্চল কর
আদায়ের লক্ষ মাত্রার চেয়ে ২৫% প্রবৃদ্ধি অর্জন করেছে। গত ৪ বছর ধরে
ধারাবাহিকভাবে কর আদায়ে এই সাফল্য অর্জন করে আসছে খুলনা কর অঞ্চল। এবং
গ্রাহকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বছরে প্রায় ১০-১২ হাজার।
উল্লেখ্য,
এই বছরের ১লা জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কর দাতাদের
সুবিদার্থে ই-টিআইএন পদ্ধতির উদ্বোধন করেন। ২ মাসের মধ্যেই করদাতাদের মধ্যে
জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে ই-টিআইএন পদ্ধতি। এই পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করতে
পুরনো করদাতারা পূর্বের টিআই নম্বর ও ন্যাশনাল আইডি কার্ড জমা দিয়ে
রেজিষ্ট্রেশন করতে পারবেন। নতুন করদাতারা প্রয়োজনীয় তথ্য প্রদান করেই
রেজিষ্ট্রেশন করতে পারবেন। রবিবার আয়কর দিবস উপলক্ষে খুলনা কর অঞ্চল ভবন
চত্ত্বরে অনুষ্ঠিত হবে আয়কর মেলা। এছাড়াও খুলনা কর অঞ্চলের ৫৫জন করদাতাকে
পুর®কৃতও করা হবে।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ