হিমালয় থেকে ৪৫ বছর পর এক ভারতীয় সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ভারতীয় মৃতদেহ হিমাচলের দক্কা হিমবাহে পাওয়া গেছে।

১৯৬৮ সালের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় অধিকাংশ মৃতদেহই সে সময় পাওয়া যায়নি। ২০০৩ সালে একদল ট্র্যাকার সেই বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান। সে সময় একটি মৃতদেহও পাওয়া যায়। পরে ২০০৯ সালে আরও চারটি মৃতদেহ পাওয়া যায়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে এভারেস্টে ব্রিটিশ পর্বতারোহী জর্জ ম্যালরির মৃতদেহ পাওয়া যায়। ১৯২৪ সালে তিনি হারিয়ে গিয়েছিলেন।
সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ৪৫ বছর আগে হিমালয়ের ওপর এক বিমান দুর্ঘটনায় মারা যান সেনা কর্মকর্তা জগমেইল সিং। ১৯৬৮ সালের সেই দুর্ঘটনায় আরও ৯৭ সেনা নিহত হন। জগমেইল সিংয়ের মৃতদেহের সঙ্গে তার পরিচয়পত্র পাওয়া গেছে। সামরিক বাহিনী জানিয়েছে, প্রথা অনুযায়ী রাষ্ট্রীয় মর্যাদায় এই সেনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সেনা বিবৃতিতে আরও বলা হয়, জগমেইলের বাড়ি ছিল হরিয়ানার মিরপুর গ্রামে। খারাপ আবহাওয়ার কারণে জগমেইলের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর সম্ভব হয়নি। এক সামরিক মুখপাত্র জানান, জগমেইলের
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন