কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিলসহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজ আহমদের অপসারণের দাবিতে রবিবার সকালে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বরাবর স্মারক লিপি প্রদান করেছে।
স্মারক লিপি সূত্রে জানাগেছে,কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজ আহমেদ ও এডহক কমিটির সভাপতি জি এম এরশাদ কুটকৌশলের আশ্রয় নিয়ে মাদ্রাসাটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে চলেছে। নিয়মিত কমিটি গঠনে নিয়ম বর্হিভূতভাবে এডহক কমিটির সভাপতি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। মাদ্রাসার কমিটি গঠনে গোপনীয়তার আশ্রায় নেওয়ায় অভিভাবক হাবিবুর রহমান জেলা প্রশাসকের নিকট আবেদন করলে মাধ্যমিক শিক্ষা অফিসার সরেজমিন তদন্ত করে রিপোর্ট পেশ করেছেন। এছাড়া তিনি বিজ্ঞ কেশবপুর সহকারী জজ আদালতে যশোরে একটি মামলা করেছেন। নির্বাচন শিডিউল আদৌ প্রচার করা হয়নি। ১৯৬০ সালে ৩০ শতক জমি দান করেও শামসুর রহমানকে ভোটার না করায় তিনি ১ আগস্ট হাইকোর্টে মামলা করেছেন যার রিট পিটিশন নং ৮১২০/১৩। মাননীয় আদালত ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব চেয়েছেন। গত ১৫ জুলাই লিল্লাহ ফান্ডে ৩০ হাজার টাকা উত্তোলন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতœসাৎ করা হয়েছে।
বিক্ষোভ মিছিলটি কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার ছাত্র ইমরান হুসাইন, তাওহিদুল ইসলাম, আসাদুজ্জামান, ফিরোজ আহম্মেদ, গোলাম রেজা প্রমুখ। সমাবেশ শেষে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিলসহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজ আহমদের অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

  Related Posts Plugin for WordPress, Blogger...