ডিজিটাল যশোরে এবার চালু হলো টেলিমেডিসিন সেন্টার। এতে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণ করতে পারবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, জেলা প্রশাসন, গ্রামীণ ফোন ও টিডব্লিউজি যৌথ সহয়তায় জেলা প্রশাসকের কার্যালয়
ও ৩ টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে টেলিমেডিসিন সেন্টারের চালু করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান শনিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্কাইপে রাজধানীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজ্ড (প্রা.) হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দাঁতের সমস্যার পরামর্শ নিয়ে টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, যশোরে টেলিমেডিসিন সেন্টার চালুর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের জন্য এটা প্রথম ধাপ। এই সেবা চালুর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিডব্লিউজি বিডি’র প্রধান অধ্যাপক ডা. রেজা বিন জায়েদ, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জাহিদ হোসেন পনির ও হাসপাতালের প্রধান যোগাযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি মিজানুর রহমান তোতা।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন