যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হাসান টুটুল হত্যার বিচার চার বছরেও হয়নি। 
২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর রাতে দলীয় কার্যালয়ের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ ও গুলি করে হত্যা করে তাকে।
হত্যাকাণ্ডের রাতেই পুলিশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়সহ ৪ জনকে আটক করে। কিন্তু নিহতের পরিবার জয়কে আটকের ঘটনা ষড়যন্ত্র বলে দাবি করে। মামলার বাদী চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি পিটিশন দেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, “মামলাটি থানার তদন্তধীনে নেই। শুনেছি মামলাটি সিআইডি তদন্ত করছে।"
এদিকে মুত্যুবার্ষিকী উপলক্ষে নিহতের পরিবার সোমবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন