হজক্যাম্প থেকে স্বজনদের সঙ্গে ফ্রি কথাবলাসহ এসএমএস এর মাধ্যমে হজযাত্রীদের সার্বক্ষণিক তথ্য ও দোয়া সেবা দিচ্ছে বেসরকারি সেলফোন অপারেটর বাংলালিংক। একই সঙ্গে প্রত্যেক হজযাত্রীকেই তার পাসপোর্ট-ভিসাসহ টাকা ও প্রয়োজনীয় কাগজ রাখার একটি করে গলায় ঝুলানো ব্যাগ, হজের নিয়মকানুন সম্বলিত ‘হজ নির্দেশিকা’ এবং তাদের মালামাল পরিবহণেও সঙ্গী হয়েছে বাংলালিংক টিম।

দুইটি টিমে বিভক্ত হয়ে আশকোনার হজক্যাম্প এবং বিমানবন্দরের ইমিগ্রেশনের ভেতরে ও বাইরে হজযাত্রীদের সেবায় নানামুখী দায়িত্ব পালন করছে বাংলালিংক টিম। এই টিমের ১৩ সদস্য কাজ করছে হজক্যাম্পে।

এখানে তারা ২৩ পয়েন্ট থেকে বিশুদ্ধ খাবার পানি, দুইটি বুথ থেকে ফ্রি ফোন সেবা দেয়াসহ নানা কাজ করছে। ইমিগ্রেশনের আগে প্রয়োজনীয় পরামর্শ দেয়া, ইমিগ্রশন শেষে লাগেজ পৌঁছে দেয়া এবং বিমানে ওঠা পর্যন্ত নিরলস সেবা দিচ্ছে বাংলালিংক’র বিমানবন্দর টিম।

এর বাইরেও সেলফোন চার্জ দেয়ার জন্য উভয় স্থানেই পর্যাপ্তসংখ্যক রিচার্জ বুথ স্থাপন করেছে বাংলালিংক। সেলফোনে এসএমএস করে পাঠানো হচ্ছে হজের নিয়ম-কানুন ও প্রয়োজনীয় দোয়া।

হজের শেষ ফ্লাইট পর্যন্ত এই সেবা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে বাংলালিংক’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ।

তিনি জানান, বাংলালিংক সবসময়ই সেবায় বিশ্বাসী। দিনবদলের স্লোগান বাস্তবায়নে সামাজিক দায়বদ্ধতা এবং আত্মিক প্রশান্তি থেকে বাংলালিংক এই উদ্যোগ নিয়েছে।   
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন