ভাট ক্যাম্পের হাত ধরে গত বছরে বলিউডে পা রেখেছেন পাওলি দাম। এবার চলে আসলেন আইটেম গার্ল ক্যাম্পেও। সতীশ কৌশিকের আগামী ছবি ‘গ্যাং অফ গোস্টে’য়ে দেখা যাবে পাওলির আইটেম নম্বর। অনীক ধর পরিচালিত বাংলা ব্লকবাস্টার ভূতের ভবিষ্যতের হিন্দি রিমেক গ্যাং অফ গোস্ট।

পাওলির আইটেম নিয়ে সতীশ টুইট করেন, "পাওলি একটা আইটেম করছে গ্যাং অফ গোস্টে...ও অসাধারণ!!!!" ছবিতে রয়েছেন অনুপম খের, মাহি গিল, প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন মীরা ও সৌরভ শুক্লা।
অঙ্কিত অরোরা মার্ডার কেস ছবিতে শেষ দেখা গিয়েছিল পাওলিকে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন