চীনে পরিত্যক্ত একটি কূপে ১৫ দিন ধরে আটকা থাকার পর একজন নারীকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। এসময় তিনি সেখানে ভুট্টার শিষ খেয়ে এবং বৃষ্টির পানি পান করে জীবন রক্ষা করেন। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানায়। দাহে ডেইলি জানায়, চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের এক কূপের তলদেশ থেকে সু কিজিকে (৩৮) নামের
ওই নারীকে উদ্ধার করা হয়। এতে বলা হয়, ভুট্টা ক্ষেতের আড়ালে থাকা কূপটি মাত্র এক মিটার চওড়া ও চার মিটার গভীর হলেও এর দেয়াল পিচ্ছিল ও খাড়া হওয়ায় সেখান থেকে এককভাবে ওঠে আসা অনেক কঠিন ছিল।
উদ্ধার কাজে অংশ নেয়া এক দমকল কর্মীর বরাত দিয়ে ওই সংবাদপত্রের খবরে বলা হয়, সেখানে ১৫ দিন আটকা থাকায় সু একবারে শুকিয়ে গেছে।
অনলাইনে পরিবেশিত ছবিতে এক উদ্ধার কর্মীকে রশি বেয়ে কূপের ভেতর নামতে এবং সুকে কূপের তলায় পা গুটিয়ে বসে থাকতে দেখা যায়।
খবরে বলা হয়, তিনি সেখানে কাঁচা ভুট্টা খেয়ে প্রাণ রক্ষা করেন। ওইদিক দিয়ে যাওয়ার সময় তিনি ওই কূপে পড়ে যান।
সংবাদপত্র জানায়, গ্রামবাসীরা ভুট্টা কাটার সময় তার চিৎকার শুনে দমকল বাহিনীকে খবর দেয়।
সূত্র: এএফপি
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন