এস আর সাঈদ কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা হাফেজ রাহাজ উদ্দীনের বিরুদ্ধে অর্থআতœসাতের অভিযোগে থানায় মামলা হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানাযায়, হাফেজ রাহাজ উদ্দীন ২ নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে বিগত ২০০৩ সালের জুন মাস হতে ২০১১ সালের আগস্ট মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের এলজিএসপির বরাদ্দকৃত টাকা কাজের হিসাব নিরিক্ষা করেন এ.মতীন এণ্ড কোং, চাটার্ড এ্যাকাউনট্যান্ট, ৬৪/৪, নয়াপল্টন, ৪র্থ তলা, ঢাকা। উক্ত অডিট কোং ১ লা জুলাই ২০১০ হতে ৩০ জুন ২০১১ পর্যন্ত কাজের নিরীক্ষা কাজ সম্পাদন করেন। নিরীক্ষাকালে ইউনিয়ন পরিষদে প্রাপ্তি ও ব্যায় বিবরণী, হিসাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি, ব্যাখ্যায়িত তথ্য, আর্থিক বিবরণী ইত্যাদি সরবরাহ করার দায়-দায়িত্ব ইউনিয়ন পরিষদের ছিল। নিরীক্ষা প্রতিবেদনে জানাযায়, তৎকালীন চেয়ারম্যান হাফেজ রাহাজ উদ্দীন এবং ইউপি সচিব মোস্তাফিজুর রহমান বর্তমান ও সচিবের নিকট দায়িত্ব হস্তান্তর না করায় নিরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র যেমন- ব্যাংক বিবরণ এবং আয়-ব্যায় সংক্রান্ত কোন ভাউচার নিরীক্ষা দলের নিকট উপস্থাপন করতে পারেননি। যার কারণে নিরীক্ষার প্রয়োজনীয় কার্য সম্পাদনের মাধ্যমে আয়-ব্যায়ের সঠিকতা তাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। এতে প্রতিয়মান হয় যে, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের এলজিএসপির বরাদ্দকৃত ২০১০-১১ অর্থবছরের অর্থ সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাহাজ উদ্দীন অর্থআতœসাত করেছেন। অর্থ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম এবং অর্থ আতœসাতের অভিযোগের বিষয় ইউনিয়ন পরিষদের বিধিমালা ২০১২ এর বিধি ৩৫ মোতাবেক যশোর জেলা প্রশাসক মহোদয়ের স্মারক নং ০৫,৪৪,৪১০০,১৩,১৪,০০৯,১৩-৪৫৫ তারিখ ২১-০৭-২০১৩ সূত্রে উপজেলা নির্বাহী অফিসার বাদি হয়ে সংশি¬ষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেশবপুর থানায় ফৌজদারীর দণ্ডবিধি ৪০৯ ধারায় মামলা দায়ের করেছেন যার নং ০৪ তারিখ ০৪-০৯-১৩।
   


Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন