
আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি শো 'মিডিয়া গসিপ'। এবারের পর্বের হট সিটে অতিথি হয়ে এসেছেন চলচ্চিত্রের এ সময়ের আলোচিত জুটি অনন্ত-বর্ষা। আলোচিত এই জুটি অনুষ্ঠান সঞ্চালকের নানা প্রশ্নবানে অকপটে বলেছেন, তাদের প্রেম-ভালোবাসার কথা। এমনকি তাদের দুজনার সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের হাত ছিল বলেই সংকট তৈরি হয়েছিল এ কথাও জানালেন। আর তাদের এই প্রেম-বিচ্ছেদ নাটকীয় ঘটনা যে নিজেদের আপকামিং চলচ্চিত্রের প্রচারের জন্য কোনো স্ট্যান্ট ছিল না, সেটিও পরিষ্কার করেছেন দুজনেই।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ