আশাশুনিতে ধর্ষণের অভিযোগে শালিসের নামে এক মহিলার ইজ্জতের মূল্য ২০ হাজার টাকার বিনিময়ে নিষ্পত্তি করা হয়েছে। ঘটনাটি এলাকার সচেতন মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনা ঘটেছে কুল্যা ইউনিয়নের আঁগরদাড়ী গ্রামে।
আঁগরদাড়ী গ্রামের গনেশ চন্দ্র ঘোষের পুত্র ২ সন্তানের জনক পঙ্কজ কুমার ঘোষ (৪০) গত শনিবার রাত ৯ টার দিকে ওই মহিলার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন ধর্ষককে আটক করে আগরদাড়ী বলাকা যুব সংঘ কার্যালয়ে নিয়ে শালিসি বৈঠক করে। রাত ১টা পর্যন্ত শালিস শেষে ধর্ষককে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে শালিসকারীদের মধ্যে আঙ্গুর হোসেনের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, শত শত মানুষের উপস্থিতিতে শালিস করা হয়েছে এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন ধর্ষণকারীকে আইনের হাতে তুলে না দিয়ে গ্রাম্য বিচারে কীভাবে শালিস বৈঠক হয়। Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন