ঝিনাইদহ সদর উপজেলার বেড়াশুলা গ্রামে ৭ বছরের এক এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। গত রবিবার এ ধর্ষণের ঘটনা ঘটলেও ধর্ষিতার পরিবারকে হত্যার হুমকি দিয়ে মামলা করতে দেয়নি প্রভাবশালীরা। শিশুটির পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পকে
অবহিত করা হলেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
শিশুটির পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, রবিবার বিকালে শিশুটি বাড়ির সামনে সঙ্গীদের সাথে খেলা করছিল। এ সময় বেড়াশুলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তফা (১৮) তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সে সময় ধর্ষকের পক্ষের কতিপয় লোকজন তাকে হাসপাতালে আনতে বাঁধা দেয়। পরে গ্রামবাসীর সহায়তায় শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার শিশুটির  ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, শিশুটির পরিবারের লোকজন অভিযোগ দিলে ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন