শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ।
ঝিনাইদহ শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কেরামত আলীকে অবরুদ্ধ করে তার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা কাবিল মোল¬ার নেতৃত্বে ১০/১২ জন লোক সকালে কেরামত আলীর বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির আসবাবপত্র, টিভি, ফ্রিজ ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। হামলায় কেরামত, তার স্ত্রী রেহেনা খাতুন, মেয়ে তাপসী খাতুন, ভাই আমানত উল¬াহ, ইনতাজ আলী, ভাতিজা খলিফা সহ ৭ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বিএনপি নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, কেরামত আলীকে বাড়িতে অবরুদ্ধ করে রাখার ঘটনা সত্য। তবে কেরামতের ওপর হামলা হয়েছে কিনা আমরা জানি না। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।




Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন