বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নারী শিক্ষার্থীরা জিন্সের প্যান্ট পরলেই জরিমানা করা হবে বলে নির্দেশ জারি করেছে পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়।একইসঙ্গে নারী শিক্ষার্থীদের ওড়না পরা বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওড়না না পরলেও তাদের জরিমানা গুনতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত দ্য ম্যানেজমেন্ট অব ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্সেস অ্যান্ড টেকনোলজি এ নির্দেশ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেয়ে ও ছেলে শিক্ষার্থীদের একসঙ্গে বসার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছে। একসঙ্গে বসলেও তাদের জরিমানা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেখা গেছে, বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করায় এরইমধ্যে ১১ শিক্ষার্থীকে জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরমধ্যে সাতজন নারী শিক্ষার্থীকে জিন্স পরা ও ওড়না না পরার জন্য জরিমানা করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের নির্দেশের খবর অস্বীকার করে বলেছে নারী শিক্ষার্থীদের ‘ভদ্র’ পোশাক পরার নির্দেশ দেয়া হয়েছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ