
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। সোমবার সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের
সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায়
উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ
অধ্যাপক ড. মো. আফজাল হোসেনসহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যবৃন্দ।
মোবাইল
অপারেটর টেলিটক-এ SMS এর মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৩০ অক্টোবর
পর্যন্ত আবেদন জমা নেয়া হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iubd.net/ www.iu. ac.bd/ এ জানা যাবে।
উল্লেখ্য, এ বছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১৪৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে বলে একাডেমিক অফিস সূত্রে জানা গেছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ