মাগুরায় বৃহস্পতিবার দুপুরে টেম্পু উল্টে মিরাজুল ইসলাম নামে এক টেম্পু চালক নিহত হয়েছে। তিনি মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার মো: ওয়াজেদ আলীর ছেলে। নিহতের পিতা ওয়াজেদ আলী খুলনা নিউজ ডট কমকে জানান- দুপুর ২টার দিকে শহরের নান্দুয়ালী এলাকায়
একটি টেম্পুতে করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর মালামাল সরবরাহ করার জন্য যাচ্ছিলেন।
এ সময় টেম্পুটি উল্টে গিয়ে পার্শ্ববর্তী নবগঙ্গা নদীর ভিতর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সম্মতিতে পোষ্ট মর্টেম ছাড়াই নিহতের লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন