বাংলাদেশে বিনোদন প্রিয় দর্শকের জন্য খুব আগ্রহের একটি বিষয় হলো ‘তারকাদের বিয়ে’। এক্ষেত্রে তারকারও অনেক কৌশল অবলম্বন করেন। যার সাথে প্রেম করেন তাকে ¯্রফে বন্ধু বলে মিডিয়ার সম্মুখে পরিচয় করান। কিছুদিন পর বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের প্রণয়ঘটিত বিষয় উম্মোচিত হলে তারকারা তেলে-বেগুনে জ্বলে উঠেন এবং পুরো বিষয়টি অস্বীকার করেন। কিন্তু মাস কয়েক ব্যবধানেই দেখা যায়, ওই নির্দিষ্ট বয় ফ্রেন্ডকেই বিয়ে করেন। তাই বলতে দ্বিধা নেই বিয়ে নিয়েই সবচেয়ে বেশি লুকোচুরি করেন তারা। ভালোবাসা-প্রেম-বিয়ে-বিচ্ছেদ, এই শব্দগুলো এখন তারকাদের জীবনের অন্যতম অনুসঙ্গ। মিডিয়ায় একটা কথা আছে ‘বিয়ে হলেই নায়ক-নায়িকার জনপ্রিয়তা কমে যায়।’ ঠিক এই কারণেই কী-না তারকারা বিয়ের খবরটা লুকাতে চান। কিন্তু বিয়ে নিয়ে তারকাদের কি ভাবনা? সেই ভাবনার খবর জানতে গিয়ে দেখা যায়, অধিকাংশ তারকাদেরই বিয়ের প্রতি অনীহা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আগ্রহ যে নাই তাও না। সময়ের বেশ কয়েকজন তারকাদের বিয়ে ভাবনা নিয়ে লিখেছেন কুমকুম কবির

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পপি বিয়ের পক্ষে না। বিয়ে নিয়ে বিনোদনের সাথে এক সাক্ষাৎকারে পপি বলেছিলেন ‘দেখুন বিয়ে একটা মেয়ের জীবনের আলটিমেট টার্গেট হতে পারে না। আমি এটা মানি না। একজন মেয়ের জীবনে অনেক কিছু করার আছে। আমি যেমন এখন কাজটাই করতে চাই। আজ থেকে ৪০ বা ৫০ বছর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে সে কাজটি করতে চাই। বিয়েটা আমার কাছে এত জরুরি বিষয় নয়’। তবে আড়ালের খবর হলো- উপযুক্ত পাত্রই খুঁজে পাচ্ছেন না পপি। বছর তিনেক ধরে তার পরিবার পপির জন্য পাত্র খুঁজছেন। কিন্তু অর্থনৈতিক অবস্থা, শারীরিক উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতা-এই তিনের সমন্বয় থাকেনা বলেই উপযুক্ত পাত্র পাচ্ছে না পপি।
বিয়ে নিয়ে কথা বললেন অভিনেত্রী স্বাগতা। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিয়ে নিয়ে আমি কখনোই কিছু ভাবিনা। বিয়ে করতে হবে আর বাবা-মা বিয়ে দিবে তাই বিয়ে করবো আলাদা করে আমার কোন চিন্তা নেই’। বিয়ে নিয়ে এমন উদাসীনতার কারণ জানতে চাইলে তিনি আরো বলেন, ‘আমরা যারা মিডিয়া জগতে কাজ করি তারা নিজেদেরকেই ঠিক মত সময় দিতে পারি না। সেক্ষেত্রে স্বামীর জন্য আলাদা করে সময় বের করা খুব কঠিন হয়ে যায়। আর একটা ব্যাপার সেটা হল বিয়ের পর বাচ্চা হবে তাই বিয়ে নিয়ে আপাতত ভাবছি না।’
একই প্রসঙ্গে অভিনেত্রী ইশানা বলেন, ‘বিয়ে নিয়ে আমি না ভাবলেও আমার বাবা-মা খুব ভাবছেন। তাই বিয়ের ব্যাপারটা আমি ভাগ্য এবং মা-বাবার উপর ছেড়ে দিয়েছি’। নিজের জন্য কেমন বর আশা করেন জানতে চাইলে তিনি বলেন,‘আমি চাই আমার বর আমাকে ভালো বুঝবে। আর আব্বু-আম্মু বিয়ে ঠিক করলেও বিয়ের আগে অবশ্যই আমি আমার বরকে বুঝতে এবং জানতে চাই’।
বিয়ে নিয়ে কী ভাবছেন মডেল এবং অভিনেত্রী মেহজাবিন। ক্যারিয়ারের দিক থেকে অনেকদূর এগিয়ে গেলেও বয়স কম হওয়ায় বিয়ে নিয়ে না ভাবাটাই স্বাভাবিক তার জন্য। প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে চান ? জিজ্ঞেস করলে তিনি জানান, ‘ক্যারিয়ার এবং বিয়ে মানুষের জীবনে দুটো দুরকম প্রভাব ফেলে। সেক্ষেত্রে ভালো ক্যারিয়ার পাওয়া থেকে ভালো বর পাওয়াটা বেশি দরকার। আর আমি আমার অর্নাসটা শেষ করে বিয়ে নিয়ে ভাবতে চাই’। উপস্থাপিকা নাবিলা তার বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘আপাতত বিয়ে নিয়ে কিছু ভাবছিনা, এটা সম্পূর্ণ পরিবারের উপর নির্ভর করবে।’ সম্প্রতিক সময়ে মিডিয়াতে তারকাদের দাম্পত্য জীবনে অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছুর পরও জীবন সুন্দর ও আনন্দের। শত প্রতিকূলতার মাঝেও জীবনকে উপভোগ করতে হবে। কোনভাবেই আত্মহত্যার মতো বিষয়কে মেনে নেয়া যায় না। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে কিন্তু সেটার সমাধানও সম্ভব।’
বিয়ে নিয়ে অভিনেত্রী ভাবনার ভাবনা জানতে চাইলে তিনি জানান, ‘আমার বয়স অনেক কম। মাত্র অনার্স শুরু করলাম। এখন তো কোনভাবেই বিয়ের চিন্তা করব না’। যাই হোক আমি বিনোদনের মাধ্যমে আমার দর্শককে জানিয়ে দিতে চাই আগামী দশ থেকে পনেরো বছর পর আমি আমার বিয়ে নিয়ে ভাবব’।
মডেল এবং অভিনেত্রী শখ বলেন ‘কবে বিয়ে করব সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমার বিয়েটা বাবা-মার উপর নির্ভর করে , আমার পছন্দের উপরও নির্ভর করে , সময় হলেই হয়ে যাবে। এই সময়টা কবে হবে জানি না’।
বিয়ে নিয়ে লাক্সতারকা অভিনেত্রী মিম বলেন, ‘মানুষের পক্ষে একা বসবাস করা সম্ভব নয়। জীবনের পথে নানান ঝামেলার মধ্যে বাছাই করা একজন ভালো সঙ্গীই পারে একটুখানি সুখ দিতে। তাই বিয়েটা করা দরকার’।
বিয়ে করছেন কবে জানতে চাইলে তিনি বলেন, ‘চাইলেই তো আর বিয়ে করা যায় না, কারণ এখানে সঠিক মানুষকে খুঁজে পাওয়ার ব্যাপার আছে। তবে নিজের অবস্থান আর একটু শক্ত করে বিয়েটা করতে চাই।’
সবকিছু মিলিয়ে বলা যায় আট-দশ জন সাধারণ মানুষের চেয়ে একটু বেশি ব্যস্ত থাকেন চলচ্চিত্র এবং টিভিপর্দায় কাজ করা এই অভিনয় শিল্পীরা। তবে তারা কেউই সমাজ এবং বাস্তবতার বাইরে নয়। তাইতো শত ব্যস্ততার মধ্যেও জীবনে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার ইচ্ছা বর্তমান সময়ের এই জনপ্রিয় তারকা শিল্পীদেরও।

Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন