মাগুরা
পৌরসভার পরিচ্ছন্নতা সুপারভাইজার পারভীন সুলতানা ইতি দুর্বৃত্তদের এসিডে
দগ্ধ হয়েছেন। রবিবার রাতে শহরের কাউন্সিলপাড়ার নিজ বাড়ির বেড রুমে শুয়ে
টিভি দেখার সময় এই ঘটনা ঘটে। এতে ইতির মুখের ডান পাশে ও ২ হাতের
কবজি ও বাহু ঝলসে গেছে। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা রাতেই তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
ইতি
জানান, রাত সাড়ে ১০টার দিকে মাগুরা শহরের কাউন্সিলপাড়ার নিজ বাড়ির বেড রুমে
শুয়ে টিভি দেখছিলেন। এ সময় জানালা দিয়ে দুর্বৃত্তরা এসিড ছুড়ে পালিয়ে যায়।
তিনি কাউকে চিনতে পারেননি। কেন এ ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে বুঝতে পারছেন না
বলে তিনি দাবি করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ