মধুপুর বনাঞ্চলে একটি বট গাছে যীশু খ্রীষ্টের মুখের মতো একটি ছবি দেখা গেছে। এ খবরে পুরো এলাকার মানুষ ছুটছেন ঘটনাস্থলে। হাজার হাজার খ্রীষ্টান-গারো, মুসলিম নারী পুরুষ সেই ছবি এক নজর দেখতে সেখানে ভীড় করছেন। জননিরাপত্তার জন্য পুলিশও নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বন অধ্যুষিত টেলকি থেকে ২ কি মি ভেতরে গায়রা জলই নামক স্থানে রাস্তার ধারে একটি বট গাছের ডালের কোটরে যীশুর মুখের অবয়বের মতো ওই ছবিটি দেখা গেছে।
অনেকে বট গাছের গোড়ায় অবস্থান করে সবার অর্থ ও মোমবাতি দিচ্ছেন।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ