কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র ত্রিমোহিনী মোড়ের আখিঁ প্ল¬াজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.এ.এম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) আজম খান, খুলনা জোনাল হেড শেখ আব্দুল ওয়াদুদ, ভাইস প্রেসিডেন্ট (যশোর) আব্দুর রশিদ, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মো. মনজুর আলম, বিশিষ্ট সমাজসেবক মাহমুদ রিপন, কেশবপুর নিউজ ক্লাবের প্রতিষ্ঠাতা এ.এইচ.এম কামরুজ্জামান হোসেন, সাধারণ সম্পাদক এস আর সাঈদ প্রমুখ।
0 মন্তব্যসমূহ