মংলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র চাইল্ড সেফটি নেট প্রজেক্ট’র আয়োজনে সংস্থার কার্যালয়ে জেলা নৌ স্কাউট লিডারদের নিয়ে শুক্রবার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন শীর্ষক একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মংলা নৌ স্কাউট’র সচিব এম সাইফুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুর আলম শেখ। সভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র চাইল্ড সেফটি নেট’র প্রজেক্ট ম্যানেজার লিটন বৈরাগী, স্পন্সার শীপ প্রজেক্ট ম্যানেজার পঙ্কোজ কাপালিসহ মংলা জেলা নৌ স্কাউটের লিডারেরা।
সভায় বক্তারা বলেন, নারী পাচারের ক্ষেত্রে মংলা একটি ঝুকিপূর্ণ এলাকা। বন্দর ও আশপাশ উপজেলার সীমান্ত জটিলতার কারণে পাচারকারীরা এখানে খুব সহজেই মানব পাচার করতে পারে। এ অঞ্চলের দারিদ্রতা ও অল্প পরিশ্রমে অধিক অর্থ আয়ের মানসিকতার কারণে এখানকার মানুষ বিশেষ করে নারীরা পাচার হওয়ার ঝুকিতে রয়েছে। ওয়ার্ল্ড ভিশন’র কর্মকর্তা লিটন বৈরাগী বলেন, ভারতের বিভিন্ন পতিতালয়ের নারীদের ১শ জনের মধ্যে ৯০ জনই বাংলাদেশী। মানব পাচার প্রতিরোধে তিনি উপস্থিত সকল নৌ স্কাউট লিডারদের সক্রিয় ভূমিকা পালন এবং মানব পাচার প্রতিরোধ আইন ২০১২ সম্পর্কে নিজেদের জানতে ও সবাইকে জানাতে আহবান জানান।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন