শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
আমিনুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের
উপাচার্যদের এক সভায় এই তারিখ ঠিক হয় বলে জানান তিনি।
অধ্যাপক আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
জানান, আগামী ৩০ নভেম্বর একই সময়ে একই প্রশ্নে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
অনুষ্ঠিত হবে।
“পরে ভর্তিচ্ছুরা সুবিধামতো যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে
ভর্তি হতে পারবে,” বলেন তিনি।
তিনি আরো জানান, ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০
সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
0 মন্তব্যসমূহ