একা
বাড়িতে রেখে বাইরের গেটে তালা লাগিয়ে তিনি পাশের মসজিদে জুম্মার নামাজ আদায়
করতে যান। বেলা সোয়া ১ টার দিকে ৪/৫ জনের একদল ডাকাত গেটের তালা ভেঙ্গে
বাড়ির মধ্যে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাতাকরা
স্ত্রী রহিমাকে বার্থরুমে আটকে রেখে স্টীলের আলমীরা ভেঙ্গে নগদ ২ লাখ ৫০
হাজার টাকা ও প্রায় ৫০ ভরি ওজনের সোনার গহনা নিয়ে চলে যায়। নামাজ শেষে তিনি
বাড়িতে ফিরে এসে স্ত্রীকে বার্থরুমের মধ্যে থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায়
উদ্ধার করেন। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় তিনি একটি এজাহার জমা দিয়েছেন।
সাতক্ষীরা
সদর থানার ওফিসার ইনচার্জ শাহ্জাহান আলী খান ডাকতির ঘটনা অস্বীকার করে
বলেন চুরি হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ৩ জন চোর বাড়ির গেট ভেঙ্গে
ভিতরে ঢুকে চুরি করে নিয়ে গেছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের প্র¯তুতি
চলছে বলে তিনি জানান।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ