ভারতীয় চ্যানেল 'স্টার জলসা'য় প্রচারিত 'টাপুর-টুপুর' সিরিয়াল দেখতে না দেওয়ায় আত্মহত্যা করেছে রেখা (১৬) নামে এক কিশোরী। মায়ের ওপর অভিমান করে সে আত্মহননের পথ বেছে নেয় বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরের চর বাসুরিয়া গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। রেখার বাবার নাম ফজলাল ফকির।

পুলিশ জানিয়েছে, রেখা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। প্রতিবেশীর বাড়িতে গিয়ে রেখা 'স্টার জলসা'য় প্রচারিত সিরিয়ালটি দেখতে চায়। এতে তার মা বকাঝকা করেন। মায়ের ওপর অভিমান করে ঘরের আঁড়ায় ফাঁস নেয় রেখা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান শামীম বলেন,“বিষয়টি দুঃখজনক। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।"
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন