মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুরস্কার পেলেন পাকিস্তানি নারী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। শিক্ষার বিষয়ে শিশুদের উদ্বুদ্ধ করতে প্রচারণা চালানোর জন্য ২০১২ সালে তালেবান হামলার শিকার পাকিস্তানী কিশোরী মালালা এই পুরস্কার পেলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যশনাল মঙ্গলবার এ ঘোষণা দেয়। লন্ডন ভিত্তিক সংস্থাটি জানায়, মালালার সঙ্গে আমেরিকান সঙ্গীত তারকা ও মানবাধিকার কর্মী হ্যারি বেলাফন্টে, এই অ্যাম্বাসেডর অব কনসায়েন্স অ্যাওয়ার্ড-২০১৩ পাচ্ছেন।
আইরিশ রক সঙ্গীত তারকা বোনো মঙ্গলবার আয়ারল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।
অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি বলেন, “নতুন এ দুজন অ্যাম্বাসেডরের কর্ম জগৎ ভিন্ন হলেও তারা সর্বক্ষেত্রে এবং সকলের মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছেন।”
উল্লেখ্য, ২০১২ সালের অক্টোবর মাসে স্কুলবাসে করে বাড়ি ফেরার পথে তালেবান জঙ্গিরা মালালার মাথায় গুলি করে। এতে সে প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়। এ নিয়ে ওই সময় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। সূত্র: এএফপি।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন