এস আর সাঈদ, কেশবপুর ॥
কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, নারীদের অধিকার আদায় করতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য নানামুখি সফল কর্মসূচী গ্রহণ করায় তারা আর পিছিয়ে নেই। নারীরা তাদের নেয্য অধিকার পেতে শুরু করেছে। সরকারে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নারীদের এগিয়ে আসতে হবে। গতকাল কেশবপুরে আপনারা আছেন কেমন ? শিরোনামে নারীদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিানে তিনি একথা বলেন। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান মির্জা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, সাংবাদিক সিরাজুল ইসলাম, এস আর সাঈদ, দলিল লেখক সমিতির সভাপতি মজিবর রহমান, প্রভাষক ছায়ারানী হালদার, শিক্ষিকা প্রমিলা দেবনাথ, সবুরোন্নেছা, এনজিও কর্মী নাজনীন নাহার, বিলকিস আরা বিলি, ফাতেমা বেগম, নাজমা খাতুন প্রমুখ। উক্ত সংলাপে এলাকার বিভিন্ন শ্রেণীপেশা ও সংগঠনের মহিলা নেত্রীরা অংশ নেন। আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ