বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে অবৈধপথে ভারত যাওয়ার সময় ২১ নারী, পুরুষ,ও শিশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। শুক্রবার রাত ১১ ঘটিকার সময় এদের আটক করা হয়। খুলনা ২৩ বিজিবি, পুটখালি ক্যাম্পের সুবেদার আঃ হক জানান,রাত্রে দালালালদের
মাধ্যেমে পুটখালি সীমান্ত পার হওয়ার সময় বিজিবি সদস্যদের হাতে ধরা পড়ে ২১ বংলাদেশী নারী, শিশু, ও পুরুষ। এ সময় দালাল চক্র পালিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার উপ-পরিদশর্ক এস আই আঃ আজিজ জনান, শুক্রবার রাত ১২ ঘটিকার সময় বিজিবি সদস্যরা বাংলদেশী ২১ জনকে বোনপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। আটককৃতদের শনিবার যশোর আদালতে শনিবার পঠানো হবে বলে তিনি জানান।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন