বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তার অভিনীত চলচ্চিত্রগুলোতে প্রধান চিত্রনায়িকা হিসেবে অভিনয় করলেও চলচ্চিত্রটির প্রধান চরিত্রে কখনও অভিনয় করেননি। করার সুযোগও পাননি। তবে এবার তিনিই কেন্দ্রীয় চরিত্র। 'গ্যাংস্টার' ছবিতে অভিনয় করলেও তিনি রিভলবার থেকে অনেকটাই দূরে থেকেছেন। এবার সেই রিভলবার চালানোই শিখছেন তিনি। তার একমাত্র কারণ 'রিভলবার রানি' ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকার জন্যই রিভলবার চালানোয় পারদর্শী হতে হচ্ছে তাকে। ছবিটি পরিচালনা করছেন সাই কবীর। আরও একটি বিষয় হলো, প্রত্যেকটি ছবিতে এর আগে নিজেকে যতটা সুন্দর পারা যায় তেমনভাবে উপস্থাপন করেছেন কঙ্গনা। কিন্তু এবার হতে যাচ্ছে তার উল্টো। চরিত্র অনুযায়ী নিজেকে অসুন্দরভাবে এখানে উপস্থাপন করতে হবে কঙ্গনাকে। তা ছাড়া ছবিটিতে নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে রিভলবারের উপর একাধিক স্টান্ট পারদর্শিতা অর্জন করেছেন তিনি।'
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন