বিশ্বের বিভিন্ন ভাষায় লতা গান গেয়েছেন। তার বোন আশা, মিনা, ঊষা সবাই খুব অল্প সময়ে নিজেদের ক্যারিয়ার গড়ে নিয়েছেন। অনেকের সঙ্গে কাজ করলেও তার প্রিয় সহশিল্পী কিশোর কুমার। দেব আনন্দ অভিনীত ‘জিদ্দি’ সিনেমায় কিশোরের সঙ্গেই প্রথম ডুয়েট করেছিলেন লতা।
সাজ্জাদ হোসেইন, ভাই হৃদয়নাথ মুঙ্গেশকর, সলিল চৌধুরী, শচীন দেব বর্মনের কম্পোজিশন ভালো পছন্দ করেন লতা। এখনও বিয়ে না করেন নি তিনি। কিন্তু এর জন্য কোন দুঃখবোধ নেই তার। “আমি বিশ্বাস করি মানুষের জন্ম-মৃত্যু-বিয়ে পূর্ব নির্ধারিত। আমি যেমন আছি তা নিয়েই খুশি।”
১৯৪৭ এর পর প্লে-ব্যাক করা শুরু করেন লতা। এরপর আর থামেননি। বিশ্বের বহুভাষায় গান করেছেন। ৮৪ বছর বয়সে এসেও প্রতিদিনই একটি করে গান রেকর্ডিং করেন তিনি।
লতা মনে করেন, এখনো ক্ল্যাসিক্যাল সঙ্গীত শেখা হয়নি তার। এজন্য নিয়ম করে ক্লাসিক্যাল সঙ্গীত শিখেন তিনি। রাজনীতিতে কোনো আগ্রহ নেই লতার। গান ছাড়াও উপন্যাস পড়তে ভালোবাসেন তিনি। রান্না আর ছবি সংগ্রহ করতেও ভালোবাসেন ভারতের এই নাইটিঙ্গেল।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ