২০০৪ সালে ব্রিটিশ পরিচালক যানা ব্রিসকি এবং রস কাউফম্যান কলকাতার সোনাগাছির যৌনকর্মীদের আট সন্তানকে নিয়ে তৈরি করেছিলেন ‘বর্ন ইনটু ব্রোথেল' নামের অসাধারণ একটি তথ্যচিত্র। সে বছরই অস্কার জিতে নেয় তথ্যচিত্রটি। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিজিৎ।
২০০৫- এ তিনি পড়াশুনার জন্য পাড়ি জমান আমেরিকায়। সেখানকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন চলচ্চিত্র নির্মাণ বিষয়ে।
অভিজিৎ বর্তমানে সহকারী পরিচালক হিসেবে ব্যস্ত রয়েছেন ভারতীয় কৃষকদের জন্য মার্কিন শস্য প্রজনন সম্পর্কিত একটি কম্পানি প্রযোজিত তথ্যচিত্র ‘বাসমতি ব্লুজ' এর কাজে।
ড্যান ব্যারনের পরিচালনায় এ ছবিটিতে অভিনয় করেছেন ডোনাল্ড সাটারল্যান্ড এবং ব্রিই লার্সনের মতো তারকারা।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ