ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের কয়েকটি ম্যাচ অথবা পুরো টুর্নামেন্টই ভারতের বাইরে বাংলাদেশে অথবা শ্রীলঙ্কায় হতে পারে। বাংলাদেশে ও শ্রীলঙ্কায় যৌথভাবেও এ টুর্নামেন্টের আয়োজন করা হতে পারে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
লোকসভার নির্বাচনের কারণেই আইপিএলের ভেন্যুর পরিবর্তন করা হতে পারে বলে জানা গেছে। এখনো লোকসভার নির্বাচনের তারিখ জানানো হয়নি। তবে, লোকসভা নির্বাচন ও পরবর্তী আইপিএল টুর্নামেন্ট একই সময়ে হতে পারে ধারণা করে প্রস্তুতি নেয়া শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছরের এপ্রিল অথবা মে মাসে আইপিএলের পরবর্তী টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ