মেয়র হিসেবে সের্গেই সোবইয়ানিনকে পেতে যাচ্ছেন মস্কোবাসী। রাশিয়ার নির্বাচন কমিশন মস্কোর মেয়র হিসেবে সোবইয়ানিনের নাম ঘোষণা করেছে। রোববার মস্কোর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।
সোবইয়ানিন শতকরা ৫১ দশমিক ৩ ভাগ ভোট পেয়ে দ্বিতীয় দফা নির্ভাচনের হাত থেকে বেঁচে গেলেন। সোবইয়ানিনের প্রতিপক্ষ এলাক্সেই নাভালনি ২৭ দশমিক ২ ভাগ ভোট পেয়েছেন।
প্রতিপক্ষ নাভালনি এই ফলাফল প্রত্যাখ্যানসহ আরেক দফা ভোটের দাবি জানিয়েছেন। তিনি একে ‘ইচ্ছাকৃত হারানো’ বলে উল্লেখ করেন।
তাছাড়া নাভালনি জানান, দ্বিতীয় দফা ভোটের আবেদনের পক্ষে তিনি যথেষ্ট ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট পুতিনের সাবেক চিফ অব স্টাফ সদ্য নির্বাচিত মেয়র সোবইয়ানিন এই নির্বাচনকে ‘স্বচ্ছ’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, “ইতিহাসের অন্যতম স্বচ্ছ এক নির্বাচন আয়োজন করেছি আমরা। যা আমাদের গর্বের বিষয়।” এক বিজয় র‍্যালিতে এসব কথা বলেন সোবইয়ানিন।
অবশ্য অনেকে মনে করছেন পুতিনের এক সময়কার সহযোগী হওয়ার ফলেই সহজে মেয়র হয়েছেন সোবইয়ানিন।
সুত্র : বিবিসি