টিভি সিরিয়ালে ছেলের বউ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘জাঞ্জির’ ছবির প্রচারণায় ব্যস্ত প্রিয়াঙ্কা ‘বড় আচ্ছি লাগতে হ্যায়’ সিরিয়ালের সেটে এসে তিনি এ ইচ্ছার কথা প্রকাশ করেন। খবর ইন্ডিয়া টুডে। ‘জাঞ্জির’ ছবিটি মুক্তি পাচ্ছে ৬ সেপ্টেম্বর।প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি টেলিভিশনের বউ হতে চাই। আমার সবচেয়ে ভালোলাগার জায়গা হচ্ছে সিরিয়ালে বউয়েরা যখন ঘুমাতে যায় তখন তাদের সুন্দর দেখায়। ঘুম থেকে জেগে ওঠার সময়ও সিরিয়ালে বউদের সুন্দর দেখায়। এছাড়াও তারা সবসময় অলঙ্কার পড়ে থাকেন। তাই আমি অবশ্যই এ রকম বউ হতে চাই।’
প্রিয়াঙ্কা টিভি সিরিয়াল দেখেন না। তবে সবসময় মা ও দাদির কাছ থেকে সিরিয়ালের সর্বশেষ তথ্য জেনে নেন।
তিনি আরও বলেছেন, ‘আমাদের ঘরে সিরিয়ালের অনেক ভক্ত। আমার মা, দাদিসহ সবাই একসঙ্গে সিরিয়াল দেখে। সন্ধ্যায় খাবার টেবিলে বসে তাদের সঙ্গে কথা বলা অনেক কঠিন। কারণ তারা সবাই টিভি রুমে থাকে। তারা প্রত্যেক টিভি সিরিয়ালের গল্প জানে। আমিও জানি কারণ তারা সবকিছু আমাকে বলে।’
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ