সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের ঝিনাইদহ আগমন উপলক্ষে মাগুরা জেলা জাতীয়পাটি গতকাল শনিবার দুপুরে প্রস্তুতি সভার আয়োজন করে । জেলা জাতীয় পাটির সভাপতি খান জিয়াউল হকের সভাপতিত্বে উক্ত সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা। এ্যাড. রতন কুমার মিত্র, শাকুরুল ইসলাম মান্না প্রমুখ। সভায় ঝিনাইদহের কর্মসূচি সফল করতে গণসংযোগ সহ নানান কর্মসূচি গ্রহন করা হয়। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন