যশোরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম পারভীন (২২)।

নিহত পারভিন শহরের টিবি ক্লিনিক এলাকার শরিফুলের স্ত্রী এবং তার বাবার নাম টুকু শেখ।

মঙ্গলবার সকালে যশোর কোতোয়ালি থানা পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

নিহতের বাবা টুকু শেখ জানান, প্রায় ৩ বছর আগে পারভীনের সাথে শরিফুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরেই সে মালয়েশিয়া চলে যায়। সম্প্রতি শরিফুল মালয়েশিয়া থেকে ফিরে যৌতুকের দাবিতে পারভীনের ওপর নির্যাতন শুরু করে। সোমবার রাতে নির্যাতনের এক পর্যায়ে পারভীনের মৃত্যু হলে তাকে ঘরে ঝুলিয়ে রেখে শরিফুল পালিয়ে যায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেছে যৌতুকের দাবিতে নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন