মহাজোট সরকারের আমলে লাইসেন্স পাওয়া বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্ল্যাকমেইল চেষ্টার অভিযোগ উঠেছে।

নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করার সময় মুন্নী সাহাকে হাতেনাতে ধরে ফেলেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার দুপুরে মুন্নী সাহা সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কক্ষে যান। তার সাথে শেখ হাসিনা কিছু অফ দ্য রেকর্ড কথা বলেন। সাধারণতঃ অফ দ্য রেকর্ড কথোপকথন সংরক্ষণ করা হয় না বা কোনো সংবাদ উপাদান হিসেবে ব্যবহার করা হয় না।

কিন্তু মুন্নী সাহা তার সাথে ভিডিও ক্যামেরায় প্রধানমন্ত্রীর অফ দ্য রেকর্ড কথা ধারণ করেন। বিষয়টি টের পেয়ে প্রধানমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে আসার মুন্নী সাহার ভিডিও ক্যামেরা পরীক্ষা করা হয়। এতে প্রধানমন্ত্রীর সব অফ দ্য রেকর্ড কথার ফুটেজ পাওয়া গেলে ভিডিও টেপটি জব্দ করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তারা।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন