ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর-চৌগাছা সড়কের মনির সিটি গোল্ড ইট ভাটার কাছে শুক্রবার ভোরে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা সড়কে উপর গাছ ফেলে দুটি ট্রাক ও মহেশপুর হাসপাতালের এ্যাম্বুলেন্স চালককে মারধর করে ২৫ হাজার টাকা,
৬টি মোবাইল ফোনসহ প্রায়  লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ডাকাতের কবলে পড়া অনিকা ফিলিং স্টেশনের মালিক টিপু সুলতান জানান, তারা খুলনা থেকে তেল ভর্তি ট্যাংক লরি নিয়ে মহেশপুর যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে ৮-১০ জনের একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে গাড়ির চালক ও হেলপারকে বেধড়ক পিটিয়ে আহত করে। তারা কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। তবে মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন