মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন মানাসী মোঘে। বৃহস্পতিবার ইন্ডিয়ান ডিভা
২০১৩ প্রতিযোগিতায় ১৪ জন প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিত হন মানাসী। আগামী ৯ নভেম্বর মস্কোয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।

মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন গুরলিন গ্রেওয়াল ও সৃষ্টি রানা। বিচারকদের আসনে ছিলেন জিনত আমন, রবিন টন্ডন, মালাইকা অরোরা খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, কূণাল কপূর, অতুল কসবেকর ও প্রাক্তন মিস কানাডা সহর বিনিয়াজ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ভিভান ভটেনা ও রেডিও জকি মন্ত্রা।

জি নিউজ Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন