জীবনে অনেক কিছুরই রেকর্ড করেছেন বলিউডের মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খান। এবার দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। ‘পিকে’ সিনেমায় অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে দীর্ঘতম চুম্বনের নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।

রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ সিনেমায় বলিউডের হট গার্ল খ্যাত আনুশকা শর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন আমির। আর সেই দৃশ্যে আমির খান গড়তে যাচ্ছেন বলিউডি সিনেমায় চুম্বনের নতুন রেকর্ড।

এর আগে ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে ৭ মিনিট দীর্ঘ একটি চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন আমির। এবার সেই রেকর্ড টপকাবেন তিনি।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন