মাগুরা সদর উপজেলায় চন্দনপ্রতাপ গ্রামের জংলা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
চন্দনপ্রতাপ গ্রামের জহুরুল হক জানান, সকালে চন্দনপ্রতাপ গ্রামের জংলা এলাকায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, উদ্ধারকৃত যুবকের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন