শরিফুল ইসলাম যশোর প্রতিনিধি:
বিএনপির স্থায়ি কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, আমরা গোটা জাতি আজ অন্ধকার যুগে বাস করছি। মনে হচ্ছে আমরা আইয়ামে জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি। চারিদিকে শুধু হত্যা, রাহাজানি আর দুঃশাসন। তিনি বলেন, গত সাড়ে চারবছরের সরকারের দূঃশাসন আর অপশাসনে গোটা জাতি চরম অতিষ্ঠ। তারা এক মূহুর্তের জন্য আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। অথচ সরকার জনগণের ভাষা না বুঝার ভান করে একদলীয় নির্বাচনের পথে এগুচ্ছে। তিনি দ্ব্যার্থহীনভাবে ঘোষণা দেন সরকারের একদলীয় নির্বাচনের খায়েশ কোনদিন পূরণ হবেনা। তরিকুল ইসলাম মঙ্গলবার বিকালে যশোর টাউন হল ময়দানে তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ্য।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ